নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংকের সব হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (১১ আগস্ট) দুপুর সোয়া ২টায় ভারতের দিল্লি থেকে বাংলাদেশে পৌঁছান বিএনপির এই নেতা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছেন এবং জানিয়েছেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতেই পদত্যাগ করেছেন তিনি।
‘শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ যুব উন্নয়ন ইনস্টিটিউট’ নাম দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। রবিবার (১১ আগস্ট) প্রথম দিন সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ১৩ দপ্তর ও সংস্থাকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা।
শপথ নিলেন অন্তবর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। রোববার (১১ আগস্ট) বেলা ১২টা ৫২ মিনিটে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সদ্য দায়িত্ব নেওয়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগামীকাল সোমবার (১২ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন। সে সময় সরকারের ভবিষ্যৎ কর্মপন্থাও তুলে ধরা হবে।
অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ডিজিটাল ক্র্যাকডাউনের বিচার তদন্ত আজ থেকেই শুরু হবে। রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আজ রোববার (১১ আগস্ট) শপথ নেবেন। বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার দুপুর ১২টায় শপথ নেবেন বলে জানা গেছে।
দীর্ঘ ৯ বছর পর আজ দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ৯ বছর আগে ‘নিখোঁজ’ হওয়ার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে। এর পর থেকে তিনি ভারতেই অবস্থান করছিলেন।
মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে ইউএই (সংযুক্ত আবর আমীরাত) যেখানে আমাদের প্রায় ৫০জন শ্রমিককে বন্দি করা হয়েছে এই আন্দোলন সমর্থন জানানোর জন্য। আমরা তাদের মুক্তির জন্যও এই সরকারকে উদ্যোগ নেয়ার জন্য চিঠি দেব। এসব চিঠি দুই একদিনের মধ্যে দেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নতুন এই সরকারকে ব্যর্থ করারও বহুমুখী তৎপরতা চলছে। এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান তিনি।
সভায় দলটির নেতারা আশা প্রকাশ করে বলেন, যে প্রত্যাশা নিয়ে দেশের জনগণ জীবন দিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, সেই প্রত্যাশা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। রাষ্ট্রের গঠনমূলক সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে নাগরিক ঐক্য।
সভার প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ইতিহাসে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। দেশবাসী চিরকাল বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জাসদের রাজনৈতিক প্রতিপক্ষের মদদে মোহন রায়হান ও নাজমুল হক প্রধান কতিপয় দুর্বৃত্তকে সঙ্গে শনিবার বিকেল সাড়ে ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে এবং জাসদ কার্যালয়ের কম্পিউটার, ল্যাপটপসহ অফিসের ব্যবহার্য সামগ্রীর চুরি করে নিয়ে