কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া ই-কমার্স উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের প্রণোদনা দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ছাত্রলীগের সাবেক নেতাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের লড়তে হবে এক সাথে। মান-অভিমান সব ভুলে যেতে হবে। আজ ঐ পশু শক্তি যদি আরও প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।
আইনজীবীরা মিছিল নিয়ে মাজারগেট অতিক্রম করতে চাইলে পুলিশের বাধার কারণে গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠন
স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান। বুধবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মকিমা বেগম সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।বুধবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে তারা সেখানে অবস্থান নেন।
পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। আজ বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় অন্তত ২০০ বিক্ষোভকারী সেখানে অবস্থান নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে যা ঘটেছে তা অবর্ণনীয়। আন্দোলনের নামে কতগুলো প্রাণ ঝরে গেল। এমন ঘটনা ঘটবে তা ভাবতে পারিনি। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে। মঙ্গলবার (৩০ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দলটির হিসাব বিবরণীর তথ্য অনুযায়ী, বিগত জাতীয় সংসদ ভোটের বছর ২০২৩ সালে জাতীয় পার্টি আয় করেছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। আর ব্যয় করেছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যাংকে আগের স্থিতি নিয়ে বর্তমানে দলটির তহবিল রয়েছে ২ কোটি ৯ লাখ ৬১ হাজার ৩০৬ টাকার। এর আগে ২০২২ সালে দলটির আয় ছিলো ২ কোটি ২৯ লা
পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এখন জনগণের দায়িত্ব কার রাজনীতি গ্রহণ করবে, কার রাজনীতি গ্রহণ করবে না। এ জন্য যেটা দরকার একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আজকে এখন যে ক্রাইসিস তার মূলে রয়েছে এ দেশে প্রতিনিধিত্বমূলক কোনো সরকার নেই। প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো এই সমস্যা সমাধান হবে না। আজকে এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই, তাদের কোনো বৈ
তিনি বলেন, আন্দোলন কারা করেছে, শিক্ষার্থীদের কারা ব্যবহার করেছে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। যখন শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করে আমাদের সবার ধারণা ছিল এটা অহিংস আন্দোলন। তাদের দাবির প্রতি আমাদের সব সময়ই সহানুভূতি ছিল। ২০১৮ সালেই কোটা বিলুপ্ত করা হয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, তারা টেলিভিশন কেন অ্যাটাক করতে গেছে? মেট্রোরেলের সাথে কি সম্পর্ক কোটার? তবুও তারা কেন পুড়িয়েছে? তারা পুলিশ স্টেশনে অ্যাটাক করেছে। এটার সাথেও বা কী সম্পর্ক? তাদের এয়ারপোর্টে অ্যাটাক করার প্লান ছিল।
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নৈরাজ্যের দায়-দায়িত্ব অন্যায়ভাবে অন্যের ওপর না চাপিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। এই সরকার রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী, গণশত্রুতে পরিণত হয়েছে। এই অবৈধ এবং অগণতান্ত্রিক, গণবিরোধী, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগই সকল সমস্যার সমাধান। তাই, সরকারের প্রতি আহ্বান জানাব, আর কোনো প
কোটা সংস্কার ঘিরে আন্দোলনের দশ দিনে বিভিন্ন ওয়েব সাইটে ৫০ হাজারেরও বেশি সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভাকক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা পরবর্তী সং
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আলোচনায়