রাজনৈতিক দল হিসাবে এক দশকের বেশি সময় আগে ২০২৩ সালে নির্বাচন কমিশনেনিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি করার অধিকার হারালো।
শেখ হাসিনা বলেন, আমি জানি বার বার আঘাত আসবে, আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, একদিন নিয়েও যাবে। কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সে কল্যাণের কাজ আমরা করেই যাবো।
২০২৪ সালের জুলাই যেটা হয়েছে সেটা একটা গণঅভ্যুত্থান। এখানে শিশু, নারী, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে সরকারের নৈতিক ও রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়েছে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআ
চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী ও আইনজীবী এই বিক্ষোভ মিছিল করেন।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহীতার সামিল। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যা
মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে ডিএমপির ডিবি কার্যালয় থেকে সংস্থাটির নিজস্ব পরিবহনে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আটক তিন শিক্ষার্থীকে মধ্যরাতে ছাড়িয়ে নিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
তিনি বলেন, গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসের নির্মম-বর্বর হামলা ও গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে। আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবতাবিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ। আমরা বলতে চাই, এই নির্লজ্জ সরকার যতই মিথ্যাচার, সাজানো মামলায় নির্বিচারে গ্রেফতার অব্যাহত রাখুক না কেনো, কেনো
রওশন এরশাদ ছাড়াও বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম সারোয়ার মিলন, রুস্তম আলী ফরাজি, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, আব্দুল গাফফার বিশ্বাস, মোক্তার হোসেন, রাহগির আল মাহি শাদ, এমএ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এবং আবুল কাশেম সরকার।
বুধবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। এতে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে
কোটা আন্দোলনসহ সমসাময়িক পরিস্থিতি নিয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মতবিনিময় সভায় আগত সাবেকদের কোন কথা না শুনেই সংবাদ সম্মেলন শুরু করেন সেতুমন্ত্রী। এর পরেই তোপের মুখে পড়েন তিনি। এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা ভুয়া ভুয়া স্লোগান দ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (জুলাই ৩১) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ
মনজুরুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের ওপর ভর করে বিএনপি- জামায়াত ও শিবির সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। তারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সময় ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়া ই-কমার্স উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের প্রণোদনা দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ছাত্রলীগের সাবেক নেতাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের লড়তে হবে এক সাথে। মান-অভিমান সব ভুলে যেতে হবে। আজ ঐ পশু শক্তি যদি আরও প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।
আইনজীবীরা মিছিল নিয়ে মাজারগেট অতিক্রম করতে চাইলে পুলিশের বাধার কারণে গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠন