প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। বারবার আঘাতের পরও ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে। রোববার (২৩ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন তিনি।
বাঁধভাঙা উচ্ছ্বাস উদ্দীপনায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে সভার মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা ৪২ মিনিটে আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেন আওয়ামী লীগ সভানেত্রী।
রাজনৈতিক প্রতিহিংসায় গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না বলে সরাসরি অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে নয়া পল্টনে এভারকেয়ার হাসপাতলে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিলে দলের মহাসচিব এই অভিযোগ করেন।
নির্ধারিত সময়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত না হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। তার স্ত্রী-কন্যারাও যথাসময়ে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশ কে শোষণ করার ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকলে ভবিষ্যতে টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে দেশ চালাবে।
দেশের ১৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওবায়দুল কাদের বলেন,বর্ণচোরা বিএনপির হাতে গড়ে ওঠা সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রবিবার দুপুর ১টায় হাসপাতালে গিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন তিনি। সেখানে তিনি প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন।
ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি অবিলম্বে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। রবিবার (২৩ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। দিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্পাদিত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর, কিছু স্মারক নবায়ন এবং ভবিষ্যৎ কাজের ক্ষ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। তিনি আগের মতোই আছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, 'বিএনপি চেয়ারপারসন বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে সার্বক্ষণিক নজরদারিতে র
ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, অঙ্গীকার ও শপথ সামনে রেখে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। দুটি পর্বে আমাদের এই সংগ্রাম, আন্দোলন, অর্জন উন্নয়নকে যদি ভাগ করি একটি অংশে স্বাধীনতা। স্বাধীনতার অবিসংবাদিত নেতা কেন্দ্রাতীত শক্তি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
শনিবার (২২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। ফ্লাইটটি রাত ৮টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উলে¬খযোগ্য বরাদ্দ দেওয়া হয়েছে, যা মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে বলে তারা উল্লেখ করেন।
‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’ শীর্ষক বিশেষ এই গানটির কথার সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ভিডিও। এটি পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রযোজনায় পুরো প্রজেক্টের পরিকল্পনা ও সমন্বয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার রাজি হচ্ছে না বলে তিস্তা চুক্তি সম্পাদন করা যাচ্ছে না। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কোনও কোনও নেতার এ ধরনের সাফাই বাংলাদেশের অবস্থানকেই দুর্বল করে। ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন যদি রাজ্য সরকারের আপত্তির পরও বাস্তবায়ন হতে পারে তাহলে তাদের আপত্তির কারণে তিস্তা চুক্তি করা যাব