বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম
ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্ট অর্ডার ১২৭ অব ১৯৭২) এর ১ (৫) অনুযায়ী পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, ড. আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োজিত থাকাকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লিখিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

আহসান এইচ মনসুর বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক। আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের আর্থিক খাতের একজন বিশ্লেষক হিসেবে সুপরিচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে লেখাপড়া করা আহসান মনসুর শিক্ষক হিসেবে সেখানেই পেশাজীবন শুরু করেছিলেন। কিছুদিন পর অর্থনীতিতে উচ্চশিক্ষার জন্য কানাডা চলে যান। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। পিএইচডি চলাকালীন ১৯৮১ সালে তিনি অর্থনীতিবিদ প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন। আইএমএফে দীর্ঘ কর্মজীবনে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং মধ্য আমেরিকার দেশগুলিতে তিনি কাজ করেছেন। আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স এবং পলিসি রিভিউ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগেও কাজ করেছেন।

দ্বিতীয় দফায় ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন আহসান মনসুর। মাঝে ১৯৮৯ সালে তিনি সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা হন এবং ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তনের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সাড়ে ৩ বছর পর রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, বুধবার (২৪ জুন) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

৩ দিন আগে

করের বোঝা ও নির্মাণ ব্যয় বৃদ্ধিতে সংকটের মুখে আবাসন খাত

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

৩ দিন আগে

ব্রেক্সিটের ধাক্কায় এখনো কেন ভুগছে যুক্তরাজ্যের অর্থনীতি?

ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

৩ দিন আগে

এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে শঙ্কা, শেয়ারে ধসে চাপে স্পেসএক্সও

বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড

৩ দিন আগে