আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত: ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি উদ্ধারকারী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে ওই লাইনে সাময়িকভাবে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্থগিত রয়েছে।

তবে দ্রুত লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করার জন্য উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানা গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement