নাসিরকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ঘাটাইলে আজাদ সমর্থকদের বিক্ষোভ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল-৩ আসন থেকে এস এম ওবায়দুল হক নাসিরকে দলের প্রার্থী ঘোষণা করায় লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা মঙ্গলবার টায়ারে আগুন জ্বালিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদের সমর্থনে বিক্ষোভ করেছে টাঙ্গাইলের ঘাটাইল বিএনপির একাংশ। এ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী এস এম ওবায়দুল হক নাসিরকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে তারা স্লোগান দেন— ‘টাঙ্গাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাঁটি’, ‘আজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা মঙ্গলবার (৪ নভেম্বর) এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

স্থানীয়রা জানান, এ দিন দুপুরে টায়ারে আগুন জ্বালিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন আজাদের সমর্থকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। এর আগে উপজেলা সদরের ঘাটাইলে তারা সমাবেশ করেন।

এ আসনে বিএনপি দলের প্রার্থী হিসেবে এস এম ওবায়দুল হক নাসিরের নাম ঘোষণা করে। এর প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একাংশ বলছে, ওবায়দুল হক নাসির ঘাটাইলের স্থায়ী বাসিন্দা নন। স্থানীয় যোগ্য নেতাদের বাদ দিয়ে তাকে মনোননয়ন দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের এ আসনে চারবারের সাবেক সংসদ সদস্য ও দুই মেয়াদের প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলামও এ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী। ২০১৮ সালের নির্বাচনে এই দুজনকে প্রাথমিক মনোনয়ন দেয় বিএনপি, পরে লুৎফর রহমান খান আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

আজাদ ও মাঈনুল দুজনই ঘাটাইলের স্থানীয় বাসিন্দা। তবে এবারে এ আসন থেকে প্রার্থী তালিকায় থাকা নাসিরের বাড়ি পাশের সাখিপুর-বাসাইল আসনে। ওই আসন থেকে মনোনয়ন পেয়েছেন আহমেদ আজম খান।

স্থানীয়দের দাবি, আহমেদ আজম খান গুরুত্বপূর্ণ নেতা হওয়ায় ওবায়দুল হক নাসির ২০২১ সালের দিকে ঘাটাইল উপজেলায় চলে আসেন এবং সেখানে ঘরবাড়ি করে বসবাস শুরু করেন। সাম্প্রতিক সময়ে পৌর এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতার কাছ থেকে বাজারমূল্যের অনেক কম দামে মৌজামূল্যে একটি দামি জমি কিনে তিনি আলোচিত হন।

নাসিরের বিরুদ্ধে স্থানীয় বিএনপির একাংশের বড় অভিযোগ, ‘বহিরাগত’ হয়েও নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি আওয়ামী লীগের কিছু প্রভাবশালী লোককে আশ্রয়-প্রশয় দিয়েছেন। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসির।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

৮ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৯ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৯ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১১ ঘণ্টা আগে