ইসি মাছউদ বলেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি।’
সোমবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানা গেছে। দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ১৪ জেলায় ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ইকরামুল হাসানের নেপালি ট্রাভেল এজেন্সি ‘এইটকে এক্সপেডিশনস’ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টায় শাকিলসহ মোট ১৫ জন পর্বতারোহী এভারেস্টের চুড়ায় আরোহণ করেন। তারা সবাই সুস্থ আছেন। আজই (সোমবার) তাদের ক্যাম্প-২-এ নেমে আসার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, সোমা ইসলাম ও তাদের ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন একই আদালত। এসব হিসাবে ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।
সোমবার (১৯ মে) এ বিবৃতি দিয়েছে বিমান। তবে বিয়ারিং কেন কাজ করেনি ওই ফ্লাইটে, সে বিষয়ে বিবৃতিতে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ঘটনা অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠনের তথ্য জানিয়ে বলা হয়েছে, ‘বিয়ারিং ফেইলিওরে’র কারণ তদন্ত কমিটির প্রতিবেদন পেলে জানা যাবে।
যেকোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপ, জনস্বার্থবিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার মতো কর্মকাণ্ড কখনোই কাম্য নয় মন্তব্য করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিবৃতিতে সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী
সোমবার (১৯ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
রাজধানীসহ দেশের ১৮ অঞ্চলে আজ সোমবার দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেইসঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে। আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার জের ধরে তৈরি হয়ে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা। ভারত আর কখনোই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ক্রিকেটে, সে কথাও চাউর হয়েছিল। যদিও কথার সঙ্গে কাজের মিল এতটা দ্রুত এসে যাবে, তা ভাবনাতেও রাখেননি অনেকেই। তবে শে
দেশে বেকার মানুষের সংখ্যা গত এক বছরে বেড়েছে সোয়া তিন লাখ। ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশে। সেই হিসাবে দেশে বর্তমানে প্রায় ২৭ লাখ ৩০ হাজার মানুষ বেকার অবস্থায় রয়েছেন—যারা কোনো কাজ করছেন না, কিন্তু কাজের খোঁজ করছেন এবং কাজ করতে প্রস্তুত।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের যুবারা। রোববার (১৮ মে) অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
সাভারের আশুলিয়ায় পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
প্রথমেই জানিয়ে রাখা ভালো, সব পেট ব্যথাই এক নয়। কোনোটা হজমের সমস্যা, কোনোটা ইনফেকশন, আবার কোনোটা মানসিক চাপ থেকেও হয়ে থাকে। তাই ব্যথার ধরন, সময়কাল, ও অবস্থান বুঝে নিতে হয় আসল কারণটা।
বিজ্ঞানীরা দেখিয়েছেন, দুটি ব্ল্যাক হোল যদি একে অপরের খুব কাছে দিয়ে ছুটে যায়, তাহলেও একধরনের শক্তিশালী তরঙ্গ ছড়িয়ে পড়ে মহাবিশ্বের জুড়ে।
আঙুর খেলে হৃৎপিণ্ড ভালো থাকে—এ কথা শুধু লোককথা নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। আঙুরে থাকা পটাশিয়াম এবং পলিফেনল নামক অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।