Ad

খবরাখবর

পাঁচ দফা দাবিতে শিক্ষামন্ত্রণালয় মোড় অবরোধ জবি শিক্ষার্থীদের

১১ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি সহ ৩ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সামনের মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

পাঁচ দফা দাবিতে শিক্ষামন্ত্রণালয় মোড় অবরোধ জবি শিক্ষার্থীদের

শান্তকে পাচ্ছে না শেষ ওয়ানডে

১১ নভেম্বর ২০২৪

কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

শান্তকে পাচ্ছে না শেষ ওয়ানডে

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ

১১ নভেম্বর ২০২৪

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। এরপর দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে অনেক দিন আগে থেকেই।

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ

তৃতীয় দিনের মতো শ্রমিকদের অবরোধ চলছে, ভোগান্তি

১১ নভেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টি এন জেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। টানা তিন দিনের এই অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

তৃতীয় দিনের মতো শ্রমিকদের অবরোধ চলছে, ভোগান্তি

আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

১১ নভেম্বর ২০২৪

জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

বঙ্গবন্ধু জনপ্রশাসন একাডেমির জন্য ৭০০ একর বনভূমি বরাদ্দ বাতিল

১১ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। কক্সবাজার সদরের ঝিলংজা মৌজায় খাস খতিয়ানভুক্ত এই বনভূমির মধ্যে ৪০০ একর ‘পাহাড়’ ও ৩০০ একর জমি ‘ছড়া’ শ্রেণিতে সংরক্ষিত বনের গেজেটভুক্ত ছিল।

বঙ্গবন্ধু জনপ্রশাসন একাডেমির জন্য ৭০০ একর বনভূমি বরাদ্দ বাতিল

শাহজালালে প্রবাসী শ্রমিকদের বিশেষ লাউঞ্জ উদ্বোধন প্রধান উপদেষ্টার

১১ নভেম্বর ২০২৪

প্রবাসী শ্রমিকদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১০ নভেম্বর) সকালে তিনি অভিবাসীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জটি উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

শাহজালালে প্রবাসী শ্রমিকদের বিশেষ লাউঞ্জ উদ্বোধন প্রধান উপদেষ্টার

উপদেষ্টা বশিরের বিরুদ্ধে মশাল মিছিল

১১ নভেম্বর ২০২৪

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি।

উপদেষ্টা বশিরের বিরুদ্ধে মশাল মিছিল

খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন : সারজিস আলম

১১ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারে আরো তিনজন উপদেষ্টা হিসেবে রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। এর পরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তার দাবি, সরকারের উপদেষ্টাদের মধ্যে খুনি হাসিনার তেলবাজরাও রয়েছেন।

খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন : সারজিস আলম

কাফরুলে গ‍্যাসের চুলা বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৫

১১ নভেম্বর ২০২৪

রাজধানীর কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয

কাফরুলে গ‍্যাসের চুলা বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৫

নতুন ৩ উপদেষ্টা কে কোন দপ্তর পেলেন

১০ নভেম্বর ২০২৪

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর

নতুন ৩ উপদেষ্টা কে কোন দপ্তর পেলেন

ছাত্র সংগঠনের তাত্ত্বিক নেতা থেকে উপদেষ্টা মাহফুজ আলম

১০ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে সামনে আসেন মাহফুজ আলম। তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। প্রথমদিকে তার পরিচিতি আসিফ-নাহিদদের মতো না থাকলেও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি।

ছাত্র সংগঠনের তাত্ত্বিক নেতা থেকে উপদেষ্টা মাহফুজ আলম

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পররাষ্ট্রসচিবের

১০ নভেম্বর ২০২৪

বৈঠকে পররাষ্ট্রসচিব মিয়ানমারে বিশেষ করে রাখাইন রাজ্যের ক্রমবর্ধমান অশান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান। তিনি মিয়ানমারের অশান্তি জোরপূর্বক বাস্তুচ্যুতিকে আরও তীব্র করেছে উল্লেখ করে বলেন, এর ফলে সম্প্রতি আরও বাংলাদেশে রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে এবং ইতোমধ্যে সেখানে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পররাষ্ট্রসচিবের

সাবেক এমপি পিনু খানের ছেলে রনির জামিন স্থগিত

১০ নভেম্বর ২০২৪

রাষ্ট্রপক্ষের আবেদনে রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সেই জামিন স্থগিত করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। আগামী ১২ নভেম্বর আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে বলে সাংবাদিকদের জানান এই আইন কর্মকর্তা।

সাবেক এমপি পিনু খানের ছেলে রনির জামিন স্থগিত

হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুনানি নিয়ে প্রশ্ন

১০ নভেম্বর ২০২৪

রবিবার রুলে চতুর্থ দিনের শুনানি চলছিল। রুলের সমর্থনে শুনানি করছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এক পর‌্যায়ে রুল শুনানির যথার্থতা নিয়েই প্রশ্ন তোলেন এই আইনজীবী। এরপরই হাইকোর্ট আগামী বুধবার (১৩ নভেম্বর) পর্যন্ত রুল শুনানি মুলতুবি করেন। এ সময়ের মধ্যে রুলের সব পক্ষকে আলোচনা করে শুনানির বিষয়ে সিদ্ধান্ত

হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুনানি নিয়ে প্রশ্ন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১৩৩৭

১০ নভেম্বর ২০২৪

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭২ হাজার ৩৯৩ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩৫৫ জনের মধ্যে ৫১ শতাংশ নারী এবং ৪৯ শতাংশ পুরুষ।

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১৩৩৭

মাসুদ হত্যাসহ ৯ মামলার আসামি কাউন্সিলর রুহুল আমিন গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৪

মামলার এজাহারে বলা হয়, ১৯ জুলাই বিকেলে কদমতলী থানার মেরাজনগরে প্যারাডাইস প্যালেস নামক নির্মাণাধীন ভবনের সামনের সড়কে অনেক ছাত্র-জনতার সাথে বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন ভিকটিম মো. মাসুদ। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আক্রমণ ও এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন

মাসুদ হত্যাসহ ৯ মামলার আসামি কাউন্সিলর রুহুল আমিন গ্রেপ্তার