নিহতরা হলেন, চিতলী এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আবু দাউদ শেখ (৪৯) ও তার স্ত্রী তোহেলি সুলতানা লাকি (৪৫)। তাদের দুটি সন্তান রয়েছে। নিহত আবু দাউদ শেখ স্থানীয় বাজারে ইট বালির ব্যবসা করতেন। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদৌস লামিয়া একাদশ শ্রেণিতে এবং ছেলে মো. আল কাইয়ুম সপ
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাজশাহীতে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে রেকর্ড করা হয়েছে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস।
এদিকে পানি বাড়ায় যমুনার চরাঞ্চল ও অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনরোধে কয়েকটি পয়েন্টে জিওব্যাগ ফেললেও নিয়ন্ত্রন করা যাচ্ছে না। ফলে কাঁচা-পাকা বসতভিটা, শিক্ষা, প্রতিষ্ঠান ও ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে।
দলের দুই গ্রুপের সংঘর্ষে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল (৫০) হত্যার ঘটনায় পৌর মেয়র আক্কাস আলীর সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করছে স্থানীয় সরকার বিভাগ। রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) ঘটনা তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দিতে গত ২৭ জুন স্থানীয় সরকারের পৌর-১ শাখার উপসচি
রাজশাহীতে চিকিৎসা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শিরিন সুলতানা। সোমবার (১ জুলাই) দিনগত রাত ১টার দিকে চারঘাট-বানেশ্বর সড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইস্যুতে বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, 'কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সাইমা ইয়াসমিন অসুস্থতার কারণ দেখিয়ে ২০২২ সালের ৯ নভেম্বর থেকে ১৪ দিনের ছুটি নিয়েছিলেন। দেড় বছর পরও তিনি কর্মস্থলে যোগ দেননি। তিনি বিদেশ পাড়ি দিয়ে আর দেশে ফেরেননি বলে জানা গেছে। জাকিয়া সুলতানা নামে আরেকজন সিনিয়র স্টাফ নার্স স্বামীর সাথে দেখা
রাজশাহীর চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানার ওয়াশ রুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেলস ভাইপার সাপ ফস করে ওঠে। পরে থানার অফিসার ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়। এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প
রাজশাহীতে পদ্মা নদী দিয়ে ৮১ ভরি স্বর্ণের বার ভারতে পাচারের চেষ্টাকালে দেলোয়ার হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর রবিবার মহানগর
নাটোরের বড়াইগ্রামে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা আশিক সরকার (২২)মারা গেছেন। ১৫ দিন ধরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার বিকেলে তিনি মারা যান বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব।
গত ২২ জুন দলের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুকে কেন্দ্র করে লিটন ও শাহরিয়ারের মাঝে কোন্দল চরমে পৌঁছেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিম বলেছেন, নির্বাচন নিয়ে যেন আর কখনও আস্থার ঘাটতি না হয়, সে জন্যই 'কপোত' অ্যাপস তৈরি করা হয়েছে। এর মধ্যে দিয়ে আগামীদিনের নির্বাচনে আরও স্মার্ট সেবা দেওয়া হবে।
রোগীর স্বজনদের বরাত দিয়ে চিকিৎসক আরও জানান, হাসপাতালে আসার ২ ঘণ্টা আগে বুলবুল ইসলামকে সাপে কামড় দেয়। এরপরে রোগীকে প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ঝাড়ফুঁক দিতে দিতেই দুই-আড়াই ঘণ্টা দেরি হয়ে যাওয়ায় হাসপাতালে আসার আগ
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। নিজ সংসদীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলার সময় অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।
নাটোরে নিজেদের ঘর থেকে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে সুফিয়ার স্বামী ও শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন রানীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আলামিন মিয়া (৩৫) নামে শাহীন গ্রুপের একজন নিহত হন। এ ঘটনার জেরে ওই এলাকার বেশ কিছু বাড়িতে হামলা ও ল