পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল (৫০) মারা গেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায়
নিহতরা হলেন, বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন।
রাজশাহীতে আন্তঃজেলা ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এসময় নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর গ্রান্ড রিভার ভিউ হোটেলের ভিতরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলাকে শিশুশ্রম মুক্ত করা হবে। এটা একটি পাইলট প্রকল্প। রাজশাহীতে সফলতা অর্জন করলে সারাদেশে তা বাস্তবায়ন করা হবে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে তারা নদীতে গোসল করতে যায়। তারা উঁচু-নিচু বালুর স্তূপের ওপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তা ধসে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করে। অপর তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছোট দুইজনকে বাঁচাতে
নাম প্রকাশে অনিচ্ছুক আরএনবি শাখার নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানান, সাদ্দাম ও শাহিনুর নিয়মিত মাদক সেবন করেন। প্রায় সময়ই তারা রেলওয়ে ভবনের বিভিন্ন রুমে রাতে মাদকের আড্ডা বসান। এতে বহিরাগতরাও অংশ নেন। রাজনৈতিক ছত্রছায়ায় প্রতিনিয়ত এমন বেপড়য়া কর্মকাণ্ড চালালেও ভয়ে কেউ মুখ খুলতে পারে না।
চাষিদের বাদ দিয়ে মিল মালিকদের কাছ থেকে গম কিনে দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় আজহারুল ইসলামকে (৫৫) নামে এক খাদ্য কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীতে উৎসাহ উদ্দীপনায় ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপিত হয়েছে। আজ রোববার দিবসটি উদযাপনে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকা থেকে শাহীন আলম (২২) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ওই এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ ঘটনার পর থেকে বাঘায় থমথম পরিস্থিতি বিরাজ করছে।
রাজশাহীতে অপহরণের ১২দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-৫। এ ঘটনায় অপহরণকারী যুবক শিহাবুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭১ মিটার। ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে বুধবার ৩৭ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৩৬ সেন্টিমিটার পানি বেড়েছে।
নির্বাচন কমিশনে (ইসি) যেদিন বয়স সংশোধনের আবেদন করেন, তার পরের দিনই পপি খাতুনের বয়স বাড়িয়ে দেওয়া হয়। এর দুদিন পর রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পপি মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে পপি বিজয়ীও হন।
ঘটা করে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার প্রায় ৯ মাস পর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সইয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মহল্লার মজনু মিয়ার ছেলে শেখ মোহাম্মদ মিনহাজ কবীর রাজ (১৭) ও সদর উপজেলার কিরণগাছি গ্রামের নূরল ইসলামের ছেলে মুকুল হোসেন (৪০)।
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে রহিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৮ জুন) ভোরে চারঘাট উপজেলার পৌর এলাকার হলের মোড়ের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।