

নিলামে দেশি ও বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ছয়টি ক্যাটাগরি, আর বিদেশিদের পাঁচটি ক্যাটাগরি থাকবে।
আসিফের এমন বক্তব্যের সমালোচনা করে বিসিবি সভাপতিকে দেওয়া চিঠিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এ মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।
তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, কেবল জাহানারা আলমের তোলা অভিযোগ নয়, সাম্প্রতিক সময়ে নারী দলের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখতে বলা হয়েছে এই কমিটিকে।
ইসলামিক সলিডারিটি গেমসের এবারের আসরে ৫৭ দেশের প্রায় ৩ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে ১০টি খেলায় অংশ নিচ্ছেন মোট ৩৬ জন অ্যাথলেট।
এই ম্যাচ খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল। একদিন পর আসার কথা আর্জেন্টিনার। এই আয়োজনের সার্বিক বিষয়ে অবহিত করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পরই দুর্দান্ত এক ইনিংস খেললেন কুইন্টন ডি কক। তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। সেই সেঞ্চুরির ওপর ভর করেই পাকিস্তানের দেওয়া ২৭০ রানের লক্ষ্য ৫৯ বল বাকি থাকতে সহজেই ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১–১ সমতায় ফিরে প্রোটিয়ারা
জাহানারা আলমের অভিযোগ, বিসিবির নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি জানলেও তিনি মঞ্জুরুলকে থামাতে পারেননি। অন্যদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি।
ভারতের শুরুটা ছিল দারুণ। ১৪.১ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২১ রান। টপ অর্ডারে অভিষেক শর্মা ২৮, শুভমান গিল ৪৬, শিভম দুবে ২২ এবং সূর্যকুমার যাদব ২০ রান করেন। কিন্তু মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতায় প্রত্যাশিত বড় স্কোর পায়নি সফরকারীরা। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর (১২) এবং অক্ষর প্যাটেলের (২১) ব্যাটে পায়
গ্রামীণফোন ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে কাজ করেছেন তিনি। যুক্ত ছিলেন দেশের ক্রীড়াঙ্গনেও। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন তিনি।
তৃতীয়বারের চেষ্টায় শেষ পর্যন্ত সফল ভারত। অন্যদিকে ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও ফাইনালে গিয়ে শিরোপাবঞ্চিত দক্ষিণ আফ্রিকা। তাদের ৫২ রানে হারিয়ে তাই নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নের গৌরব অর্জন করল ভারত।
ফাইনালের রোমাঞ্চে শুরুতেই পানি ঢেলে দেয় বৃষ্টি! মুম্বাইয়ে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে বেরসিক বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হয়নি। একই কারণে ঘণ্টা দুয়েক দেরিতে ম্যাচ মাঠে গড়ায়। তবে ফাইনালে দুই ঘণ্টা অতিরিক্ত সময় রাখায় ম্যাচের দৈর্ঘ্য কমেনি।
নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত। টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা।
টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে আবারও ফিরছেন নাজমুল হোসেন শান্তই। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে অভিমান ভেঙে আবারও সাদা পোশাকের দায়িত্ব নিলেন তিনি।
বোলিংয়ে শুরুটা ভালোই করেছিলেন শেখ মেহেদি ও শরিফুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেত বাংলাদেশ। তবে ক্যাচ মিস করেন স্লিপে থাকা সাইফ হাসান। তবে ব্রেকথ্রু পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। তৃতীয় ওভারেই আলিক আথানজেকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মেহেদি।
এদিকে তানজিদের ৮৯ বাদ দিলে ২২ বলে ২৩ করেছেন ওপেনিং থেকে ব্যাটিং অর্ডারের চারে নেমে আসা সাইফ হাসান। দলের আর একজন ব্যাটারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। উলটো শেষ ৩২ বলে একদিকে এসেছে মাত্র ৪৪ রান, অন্যদিকে উইকেটও পড়েছে ৭টি। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানেই থামতে হয়েছে বাংলাদেশকে।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ায় এখন শেষ ম্যাচে একমাত্র লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। সে লক্ষ্য মাথায় রেখে বাংলাদেশের একাদশে এসেছে চারটি পরিবর্তন। এ ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন লিটন দাস।