

এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হংকংয়ের সঙ্গে জয় ও শ্রীলংকার সঙ্গে হারে টাইগারদের সংগ্রহ ২ পয়েন্ট। এদিকে আফগানিস্তান একটিই ম্যাচ খেলেছে হংকংয়ের সঙ্গে। সে ম্যাচে জিতে তাদের পয়েন্টও ২। আর গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলংকা, দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট ৪।
বাংলাদেশের সঙ্গে ম্যাচে আফগানিস্তান জিতলে বাংলাদেশ ছিটকে পড়বে সুপার ফোর থেকে, আফগানিস্তান ও শ্রীলংকার সুপার ফোর নিশ্চিত হবে। তবে বাংলাদেশ জিতলে শ্রীলংকা-আফগান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সুপার ফোরের সমীকরণ মেলানোর জন্য।
প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও এ জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল মরুর দলটি। তাদের এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে ভারতের সুপার ফোরও নিশ্চিত হলো। এখন শেষ ম্যাচে পাকিস্তান-আরব আমিরাতের ম্যাচে বিজয়ী দল সুপার ফোরে ভারতের সঙ্গী হবে। অর্থাৎ ক্রিকেটের আজীবন ‘আনপ্রেডিক্টেবল’ দল পাকিস্তানের সঙ্গে জিতলেই সুপার ফোরে উঠ
তিনি আরও জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে রেফারি পরীক্ষায় পাসকৃত, এসকেআইএফ-বাংলাদেশের রেফারি এবং এশিয়ান কারাতে ফেডারেশন অনুমোদিত বাংলাদেশি রেফারিরা খেলাগুলো পরিচালনা করবেন। এ আয়োজন দেশের কারাতে অঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়-রেফারিদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর ‘গেম অন হ্যাঁয়’ নামে এক অনুষ্ঠানে শোয়েব আখতার কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কথা শুনে মিসবাহ উল হক রীতিমতো বিস্মিত। মিসবাহর প্রশ্ন যে শোয়েব আখতার কি আসলে মজা করছেন নাকি সত্যিই এমন রাগ ঝাড়ছেন? শোয়েব জানালেন তিনি বাস্তব কথাই বলছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছিল সালমান আগার দল পাকিস্তান। ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানে থামে তাদের ইনিংস। জবাবে ৪ ওভার ১ বল বাকি থাকতেই হাতে ৭ উইকেট নিয়ে জয় তুলে নিয়েছে ভারত। টুর্নামেন্টে এটি ভারতের টানা দ্বিতীয় জয়। পাকিস্তান প্রথম ম্যাচে
বোলিংয়ে নেমেও খুব একটা সুবিধা করতে পারেননি টাইগার বোলাররা। টি-টুয়ান্টি বিবেচনায় স্বল্প সংগ্রহ তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট পড়ে শ্রীলঙ্কার। তবে দ্বিতীয় উইকেটেই ৯৫ রানেএ জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত ৬ উইকেটের পরাজয় সঙ্গী হয়েছে বাংলাদেশের।
১৬০ রান টি-টুয়েন্টিতে খুব বড় সংগ্রহ নয়। তবে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ওমানের কাছে সেটিই পরিণত হলো পাহাড় সমান সংগ্রহে। মাত্র ৬৭ রানেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। পাকিস্তান পেয়েছে ৯৩ রানের বিশাল জয়।
এর আগে গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে জায়গা পান মোহাম্মদ আশরাফুল। সেই কমিটি সভাও করেছিল। দুই মাস যেতে না যেতেই আশরাফুলকে বাদ পড়তে হলো সেই কমিটি থেকে। সেখানে যুক্ত হলেন আমিনুল ইসলাম বুলবুল।
শেষ পর্যন্ত জয় থেকে দুই রান দূরে থাকতে লিটন আউট হয়ে গেলেও ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা। এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
এশিয়া কাপ মিশনে মাঠে নেমেছে টাইগাররা। এ ম্যাচে হংকং আগে ব্যাট করে সংগ্রহ করেছে ১৪৩ রান। সে হিসাবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে বাংলাদেশের সামনে টার্গেট ১৪৪ রান।
নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজটি বেলা ১১টা ৫৩ মিনিটে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
মামুলি এ সংগ্রহ অনায়াসেই পেরিয়ে গেছে ভারত, তাও মাত্র ৪ ওভার ৩ বলে। অবশ্য একটি উইকেট পড়েছে তাদের। তাই ৯ উইকেটের বড় জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল হট ফেভারিট ভারত।
সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়েছিল আফগানরা। ১৮৮ রানের বড় সংগ্রহও গড়ে তোলে সেদিকউল্লাহ আতাল ও আজমতুল্লাহ ওমরজাইয়ের দুই ঝোড়ো ফিফটিতে। পরে হংকংকে ঠিক অর্ধেক ৯৪ রানে অলআউট করে দিয়ে তুলে নেয় ৯৪ রানের জয়।
নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে।জানিয়েছে সরকার। নেপালের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে ফুটবল দল ও নেপাল দূতাবাসের সঙ্গে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগও রাখা হচ্ছে।
বিক্ষোভের কারণে আজ সোমবার নির্ধারিত সময়ের অনুশীলন বাতিল করেছে টিম ম্যানেজম্যান্ট। আগামীকাল মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আপাতত টিম হোটেলেই আছেন জামাল ভূঁইয়া–তপু বর্মণরা।
দ্বিতীয়ার্ধেও গোল খোঁজে বাংলাদেশ। ৫১ মিনিটে রহমত মিয়ার লং থ্রো থেকে সুমন রেজার হেডে বল পেয়ে গিয়েছিলেন তারিক কাজী, তবে তার আগেই নেপালি ডিফেন্ডার জুং কার্কি বল ক্লিয়ার করে দেন। ৭৬ মিনিটে তাজ উদ্দীনের নেওয়া শট নেপাল অধিনায়ক কিরণ চেমজং ধরে ফেলেন।