ইকুয়েডোরে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ

ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্য ইকুয়েডোরের একটি আগ্নেয়গিরি থেকে বুধবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া ছাই চারটি শহরে ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা গর্জন এবং বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।

জিওফিজিক্যাল ইন্সস্টিটিউট বলছে, রাজধানী কুইটো থেকে ১৯৫ কিলোমিটার দূরের সাঙ্গে আগ্নেয়গিরিটি ১৬২৮ সাল থেকে প্রায় স্থির হয়ে আছে। মূলত অল্পবিস্তর উদগিরণ ঘটায়। এই আগ্নেয়গিরি থেকে ২০২১ সালে ৫,২৩০ মিটার পর্যন্ত ছাইয়ের উদগিরণ ঘটে এবং এতে ৪৩ হাজার হেক্টর এলাকার শস্য বিনষ্ট হয়। ক্ষতিগ্রস্ত হয় ৩ লাখ ৩০ হাজার লোক।

বুধবার মধ্যাঞ্চলীয় খিমবরাজো প্রদেশের গুয়ামতে এবং কুমান্দায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ে।

আগ্নেয়গিরি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের দক্ষিণ পশ্চিম গুয়াস প্রদেশের নারাঞ্জিটো এবং মিলাগ্রোতেও ছাই ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে কৃষকদের তাদের শস্য ধুয়ে দিতে দেখা গেছে।

ইকুয়েডর আন্দিজ পার্বতশ্রেনীর প্রায় ১শ’টি আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত যেটি তীব্র ভূমকম্পন প্রবন এলাকা।

দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ২০১৬ সালে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে ৬৭৩ লোক প্রাণ হারিয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

২১ ঘণ্টা আগে

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে