ডেস্ক, রাজনীতি ডটকম

আরব দেশ কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ। দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ শনিবার (১ জুন) এই ঘোষণা দেন।
শেখ সাবাহ খালেদ আল-হামাদ অতীতে প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।
সিংহাসন গ্রহণের মাত্র ছয় মাস এবং সংসদ স্থগিত করার কয়েক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নিলেন কুয়েতের আমির।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৭১ বছর বয়সী শেখ সাবাহ খালেদ আল-হামাদ ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উপসাগরীয় এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং এরপর ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ পরে ৮৩ বছর বয়সী আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ সংসদ ভেঙে দেওয়ার পর কুয়েত গত মে মাসে নতুন করে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়। সেসময় সংবিধানের বেশ কিছু ধারাও স্থগিত করেন তিনি।
গত বছরের ডিসেম্বরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়া এই আমির এরপর দ্বিতীয় সরকারের নাম ঘোষণা করেন।
মূলত অন্যান্য উপসাগরীয় দেশগুলোর চেয়ে কুয়েতের শাসন ব্যবস্থা কিছুটা ভিন্ন। কুয়েতের একটি প্রভাবশালী পার্লামেন্ট রয়েছে যদিও দেশটিতে বেশিরভাগ ক্ষমতাই থাকে রাজপরিবারের কাছে।
আইন প্রণেতাদের হাতে ক্ষমতা থাকলেও সরকারের সাথে তাদের নিয়মিতভাবেই মতবিরোধ সৃষ্টি হয় এবং এর জেরে বারবারই দেশটিতে সংকট দেখা দেয়।
সূত্র: রয়টার্স, এপি, এএফপি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
৮ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৪ ঘণ্টা আগে