ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে । এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে একই সঙ্গে যত দ্রুত সম্ভব কিয়েভের কাছে এই সহায়তা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। খবর রয়টার্সের।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এই সংকটময় সময়ে আগের যে কোনো সময়ের চেয়ে আরও জোরালো ভূমিকা রাখছে ন্যাটো। এই যুদ্ধে রাশিয়া নয়, বরং ইউক্রেনই বিজয়ী হবে।
এদিন ন্যাটোর এক যৌথ বিবৃতিতে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি, প্যাট্রিয়টের উপাদানসহ পাঁচটি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে পশ্চিমা এই সামরিক জোট।
এদিকে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অনেক ক্ষেত্রেই পশ্চিমাদের সামরিক সহায়তা নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হয়েছেন ইউক্রেনীয় সেনারা।
অন্যদিকে, প্রায় আড়াই বছরেও নিজেদের লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাতে পারেনি মস্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের যৌথ বিবৃতিতে পাঁচটির কথা উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে আগামী মাসগুলোতে কিয়েভকে কয়েক ডজন কৌশলগত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করতে চায় পশ্চিমা দেশগুলো।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
১ দিন আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১ দিন আগে