ইসরায়েলে অস্ত্রের গুদামে আগুন

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন মদদপুষ্ট দখলদার ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেল আবিবের ‘হাসোমের’ নামের একটি সেনা ঘাঁটিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এর বরাতে জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) হাসোমোর ঘাঁটির গুদামে আগুন লেগেছে। যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করে রাখা হয়। আগুন নেভাতে বর্তমানে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি দল।

তবে কীভাবে সেখানে আগুন লাগল সে ব্যাপারে কিছু জানা যায়নি। ক্রাইসিস২৪ নামের অপর এক সংবাদমাধ্যম জানিয়েছে, এই আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে।

মধ্যপ্রাচ্যের একমাত্র দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তীব্র লড়াই চলছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফাহ অঞ্চলে অমানবিক আগ্রাসন চালাচ্ছে নেতানিহু সরকার।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৪ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৭ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

২০ ঘণ্টা আগে