ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ১৯

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারী বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে একটি অবৈধ স্বর্ণের খনির কাছে ভূমিধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১৯ জন। দেশটির সরকারি কর্মকর্তারা আজ সোমবার (৮ জুলাই) এই তথ্য দিয়েছে। খবর এএফপির।

খনিজ সম্পদে সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপমালার দেশ ইন্দোনেশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে লাইসেন্সবিহীন বিভিন্ন ধরনের খনি। পরিত্যক্ত এসব খনি থেকে স্থানীয়রা মূল্যবান খনিজ পদার্থ সংগ্রহের আশায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে অথবা বিনা অনুমতিতে অভিযান চালায়। যার ফলে প্রায়ই ঘটে নানান ধরনের দুর্ঘটনা।

প্রচুর মৌসুমী বৃষ্টিপাতের কারণে গোরোনটালো প্রদেশের বোনে বলাঙ্গ জেলার একটি দুর্গম গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে মারা যায় কমপক্ষে ১১ জন এবং নিখোঁজ রয়েছে আরও বেশ কিছু মানুষ।

স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান হেরিয়ান্তো জানান, ভূমিধসের ধ্বংসাবশেষের নিচ থেকে আটজনের মরদেহ বের করে নিয়ে আসা হয়েছে। এছাড়া পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তিনজন নিহত লোকের দেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাছাড়া আরও ১৯ জন এখনো নিখোঁজ রয়েছে।

হেরিয়ান্তো জানান, ভূমিধসে এলাকার বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে এবং উদ্ধারকর্মীদের হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে হচ্ছে। তিনি জানান পুলিশ কর্মকর্তা ও সৈন্যসহ ১৮০ জন লোক উদ্ধার তৎপরতায় নিয়োজিত আছে।

ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিল মাসে প্রচুর বৃষ্টিপাতের কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। তবে জুলাই মাস শুষ্ক থাকলেও এবারই প্রচুর বৃষ্টিপাতের ঘটনা ঘটলো। গত মে মাসে দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে বন্যা ও ভূমিধসের কারণে কমপক্ষে ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে