যুক্তরাজ্যে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা সুনাকের

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগাম নির্বাচনের এ তারিখ ঘোষণা করেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিলো।

স্থানীয় সময় বুধবার বিকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। খবর বিবিসির।

এদিন নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ঋষি সুনাক। বৈঠকে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠক করেন সুনাক। সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজার অনুমতি পাওয়ার পর তিনি জনসম্মুখে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

সুনাক বলেন, এখন ব্রিটেনের জন্য তার ভবিষ্যৎ বেছে নেওয়ার মুহূর্ত। এ সময় করোনাকালে তার সরকারের ভূমিকা, নানা পদক্ষেপ গ্রহণ এবং অর্জনের কথা তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ঋষি সুনাকের দল অর্থাৎ ব্রিটিশ কনজারভেটিভ পার্টি বা টোরি পার্টি ১৪ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। কিন্তু করোনা, ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দাসহ নানা সমস্যায় জর্জরিত যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে সুনাকের দলের জনসমর্থন প্রায় তলানিতে।

বিশ্লেষকরা বলছেন, ৪ জুলাইয়ের নির্বাচন টোরি পার্টির পরাজয় হতে পারে। আবার ক্ষমতায় আসতে পারে লেবার পার্টি। তবে সুনাকের দাবি, ব্রিটেন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে লেবার পার্টির কাছে তার সমাধান নেই। কারণ, লেবার পার্টির হাতে পরিকল্পনা নেই।

৪ জুলাইয়ের নির্বাচনে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সুনাকের মুখোমুখি হবেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। টোরি পার্টিকে পরাজিত করে এবার লেবার পার্টি ক্ষমতায় আসবে বলে জোর গুঞ্জন উঠেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১১ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৪ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৭ ঘণ্টা আগে