রাইসির বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজতে নিজস্ব ড্রোন ব্যবহারের দাবি ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মে ২০২৪, ১৮: ১১

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর তা খুঁজে পেতে নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছিল। বুধবার এমনটাই দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। খবর এএফপির।

আজারবাইজানের সীমান্তে একটি অনুষ্ঠান থেকে ইরানের তাবরিজ শহরে ফিরে আসার সময় গত রোববার দুর্ঘটনার শিকার হয় রাইসির হেলিকপ্টারটি। সোমবার ভোরে বিধ্বস্ত স্থানটি সনাক্ত করার আগে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং তুরস্কের সহায়তা নিয়ে বিশাল অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল।

ইরানি সামরিক বাহিনী বলেছে, নাইট ভিসন সুবিধা থাকা সত্ত্বেও বিধ্বস্ত স্থান সনাক্ত করতে ব্যর্থ হয় তুরস্কের পাঠানো ড্রোন।

ইরানের সামরিক বার্তা সংস্থা আইআরএনএর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ড্রোনটি হেলিকপ্টার বিধ্বস্তের অবস্থান সঠিকভাবে জানাতে ব্যর্থ হয়ে আবার তুরস্কেই ফিরে যায়। অবশেষে, সোমবার ভোরে স্থল উদ্ধারকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী ইরানী ড্রোন দিয়েই হেলিকপ্টার বিধ্বস্তের সঠিক স্থানটি সনাক্ত করে।’

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ রাইসির সফরসঙ্গীর সাত সদস্য নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১১ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৪ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৭ ঘণ্টা আগে