যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১, আহত ২৪

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও আরও ২৪ জন আহত হয়েছেন। দেশটির ওহাইও অঙ্গরাজ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরে অ্যাকরন শহরে গোলাগুলির খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কেলি স্ট্রিট এবং ৮ম অ্যাভিনিউর কাছে ঘটনাস্থল থেকে কর্মকর্তারা কয়েক ডজন বুলেটের কেসিং এবং একটি বন্দুক উদ্ধার করেছেন।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, কমপক্ষে ২৫ জনকে গুলি করা হয়েছে। এর মধ্যে একজন নিহত হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বা কোনো সন্দেহভাজনকেও চিহ্নিত করা হয়নি। হামলায় আহত বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তবে অনেকের আঘাতই তেমন গুরুতর নয় বলে জানানো হয়েছে।

পুলিশ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়, কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

অ্যাকরনের মেয়র শাম্মাস মালিক এবং পুলিশ প্রধান ব্রায়ান হার্ডিং পরে সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি জারি করে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১০ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১১ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৪ ঘণ্টা আগে