ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ মালদ্বীপের

ডেস্ক, রাজনীতি ডটকম
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর কারণে ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিমপ্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না। খবর আল জাজিরার।

আল জাজিরার খবরে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান বিকালে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

এ সময় তিনি ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ ও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএকে সমর্থন করার জন্য একটি তহবিল সংগ্রহের প্রচারণারও ঘোষণা করেছে।

সূত্রটি আরো জানিয়েছে, ইউএনআরডব্লিউএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ইসরাইল একটি প্রচারণা চালিয়েছে। সেখানে তারা গত ৭ অক্টোবরের হামলার সাথে এই সংগঠনের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ করে। এতে সংস্থাটির অনেক পশ্চিমা দাতা দেশগুলোকে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। পরে একজন ফরাসি কর্মকর্তার নেতৃত্বে পরবর্তী তদন্তে দেখা গেছে যে ইসরাইল তার দাবির সমর্থনে পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি।

গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরাইলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এ ছাড়া দেশে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা।

৭ অক্টোবর গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। আট মাস ধরে যুদ্ধ চললেও এখনো এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইতোমধ্যে ইসরাইলি হামলায় গাজায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১০ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১১ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৪ ঘণ্টা আগে