হামাসের ফাঁদে বন্দি ইসরায়েলি সেনারা

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরায়েলের ইহুদিবাদী সেনাদের জন্য একটি ফাঁদ পেতেছিল। আর সেই ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি সেনারা।

এতে অজ্ঞাত সংখ্যক দখলদার সেনা হতাহত এবং ধরা পড়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি। তবে হামাসের এ দাবি অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামাদান বলেন, ইসরাইলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরাইলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজার ৪২০ জন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১০ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১২ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৩ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৬ ঘণ্টা আগে