ভিয়েতনামে ভূমিধসে বাস চাপা পড়ে নিহত ৯

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ভিয়েতনামে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে পর্যটকবাহী একটি মিনি বাস চাপা পড়ে অন্তত ৯ জন মারা গেছেন। শনিবার (১৩ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে জানায় চীনের সংবাদ সংস্থা সিনহুয়া।

প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যমটি জানায়, ফোর্ড ট্রানজিট মিনি বাসটি হা গিয়াং শহর থেকে বাক মি জেলার দিকে যাওয়ার সময় ভোর ৪টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। গাড়িটির মালিকানা ছিল হা গিয়াং শহর ভিত্তিক এনগোক হান পরিবহন সমবায়ের।

স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে উদ্ধারকারী দল ১৩ জনকে কাদা থেকে উদ্ধার করেছে। যার মধ্যে ৯ জন মারা গেছে এবং ৪ জন গুরুতর আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বালকও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। উদ্ধার তৎপরতা চালাতে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১ দিন আগে