ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছেন : রয়টার্স

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের প্রেসিডেন্ট রাইসি। ফাইল ছবি

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। গতকাল সোমবার রয়টার্সের প্রতিবেদনে দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের এক ঊধ্বর্তন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ান নিহত হয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে যে, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিতে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটিকে পাওয়া গেছে। হেলিকপ্টারের পুরো কেবিন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে বলেও জানায় রেড ক্রিসেন্ট।

বিবিসির খবরে রাষ্ট্রীয় টিভির বরাতে বলা হয়েছে ধ্বংসাবশেষস্থলে ‘প্রাণের কোনো চিহ্ন নেই’।

সোমবার সকালে ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইরানী রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেন কলিভান্দ কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে, তিনি বলেছেন যে ‘পরিস্থিতি ভালো নয়’। তখন ধারণ করা হয়েছিল, হেলিকপ্টারটি যেভাবে বিধ্বস্ত হয়েছে, তাতে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১২ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৫ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৮ ঘণ্টা আগে