ডেস্ক, রাজনীতি ডটকম

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে জনবহুল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিচয়ও সনাক্ত করা সম্ভব হয়নি।
২০ বছরে চারগুণ বেড়ে সাড়ে ৫২ লাখ জনবসতির শহর হ্যানয়ের বহু ভবন অগ্নিনিরাপত্তার সুবিধা ছাড়াই নির্মিত হচ্ছে। ফলে শহরটিতে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে। গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১১ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৭ ঘণ্টা আগে