শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৭

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের শরণার্থী শিবিরে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজায় আরও বেশ কয়েক এলাকায় হামলা চালিয়েছে দখলদার দেশটি। এসব হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কয়েক অনেকে। বৃহস্পতিবার (৩০ মে) ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার সাংবাদিকরাও জানিয়েছেন, রাফাহতে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া লোকদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছে অনেকে। প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহতে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত রয়েছে। হামলায় অন্তত ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, বেশিরভাগ শরণার্থী শিবিরে মারা গেছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা মিশরের সঙ্গে গাজার সীমান্তের পুরো অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, যা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি বলেছেন, ‘হামাসের শক্তি ধ্বংস’ করতে গাজার যুদ্ধ আরও সাত মাস স্থায়ী হতে পারে।

রাফাহ’র পশ্চিমে তাল আস-সুলতানে আহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করার সময় ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে দুই প্যারামেডিককে বোমা মেরে হত্যা করে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। সাড়ে ৮ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১১ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১২ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৫ ঘণ্টা আগে