ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি করেছে হামাস। শনিবার (২৫মে) হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এ কথা জানান। তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
তবে কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আল–কাশেম ব্রিগেডের মুখপাত্র। এমনকি দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি।
আগে থেকে ধারণ করা এক বার্তায় আবু উবাইদা বলেন, ‘আমাদের যোদ্ধারা ইহুদি বাহিনীকে (ইসরায়েলি সামরিক বাহিনী) একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে প্রলুব্ধ করেছিল। পরে ওই বাহিনীর সব সদস্যের হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে।’ আজ রোববার আল–জাজিরা এই বার্তা প্রচার করেছে।
তবে হামাসের এমন দাবি আজ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, এমন কিছুই ঘটেনি। ইসরায়েলের কোনো সেনা হামাসের হাতে জিম্মি হয়নি।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নতুন করে শুরু করার বিষয়ে সম্ভাবনার কথা শোনা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি করলেন আবু উবাইদা।
এদিকে ফিলিস্তিনের রাফা শহরে অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে আদেশ উপেক্ষা করে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গতকাল রাফা শহরে স্থল আর আকাশপথে ব্যাপক হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১০ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৬ ঘণ্টা আগে