এক ভিসায় ভ্রমণ করা যাবে ৬ দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মে ২০২৪, ১৩: ৫৯

পর্যটকদের জন্য বড় ধরনের সুখবর দিল গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি-র সদস্যরা। এখন থেকে একটি ট্যুরিস্ট ভিসাতেই উপসাগরীয় ছয়টি দেশ ঘুরে আসতে পারবেন পর্যটকরা। যার ফলে পর্যটকরা বাইরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন। কর্মকর্তারা জানিয়েছেন, জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা এ বছরের শেষের দিকে চালু হবে। ভিসাটি হবে শেনজেন ভিসার মতো।

শেনজেন ভিসা যেমন ওই অঞ্চলের পর্যটন খাতকে সাহায্য করেছিল তেমনি গ্র্যান্ড ট্যুর ভিসাও উপসাগরীয় অঞ্চলের পর্যটন বিকাশে সহায়তা করবে। এছাড়া জিসিসির ছয়টি দেশের মধ্যে যাতায়াত আরও সহজ করতে অবদান রাখবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা ১২ কোটিতে উন্নীত করতে চায় জিসিসি। অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট-এর আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয় দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে।

ভ্রমণ ও পর্যটন শিল্পের ব্যবসায়ীরা বলছেন,প্যাকেজগুলির মধ্যে তিনটি দেশে দুই রাত্রি যাপনের জন্য দর্শনার্থীদের খরচ হতে পারে ৪ থেকে ৫ হাজার দিরহাম।

প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে এই প্যাকেজ চালু করা হবে। পরবর্তীতে অন্যান্য দেশেও পাওয়া যাবে প্যাকেজগুলি। অফারের কারণে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী হবে ভ্রমণ।

সূত্র: গালফ নিউজ

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৪ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৭ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

২০ ঘণ্টা আগে