আফগানিস্তানে নৌকা ডুবে নিহত ২০

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জুন ২০২৪, ১৭: ১৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) স্থানীয় সময় সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার নদীতে ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন। খবর আলজাজিরা।

নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরায়েশি বাদলুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে জানিয়েছেন, গ্রামের বাসিন্দাদের তথ্যমতে নৌকাটিতে ২৫ জন ছিল। এ ঘটনায় পাঁচজন তাদের জীবন বাঁচাতে পেরেছেন। নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নানগারহার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা, দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্যদের খুঁজে বের করার অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

আফগান মিডিয়ার মতে, কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা প্রায়ই স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহার করে গ্রাম এবং স্থানীয় বাজারের মধ্যে যাতায়াত করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৮ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১০ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১১ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৪ ঘণ্টা আগে