মার্কিন পাইলটের সন্ধানে মরিয়া দুই দেশ, পালটে যেতে পারে যুদ্ধের মোড়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৩: ৩৯
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি আইআরজিসির। ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক পাইলটকে খুঁজে বের করতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই পাইলটকে উদ্ধার করতে একদিকে যেমন মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তাকে জীবিত বা মৃত অবস্থায় বন্দি করতে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়ে চিরুনি অভিযান শুরু করেছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে, নিখোঁজ এই পাইলট ইরানের হাতে ধরা পড়লে চলমান যুদ্ধের মোড় সম্পূর্ণ বদলে যেতে পারে।

নিখোঁজ পাইলটের সন্ধান পেতে দুই পক্ষই মরিয়া হয়ে উঠেছে। দক্ষিণ ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ওই নিখোঁজ ক্রু সদস্যের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অন্য একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ওই পাইলটকে খুঁজতে মার্কিন বাহিনী যেমন জোর তৎপরতা চালাচ্ছে, তেমনি ইরানি নিরাপত্তা বাহিনীও সমানতালে উদ্ধার অভিযান শুরু করেছে।

নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত অবস্থায় আটক করতে পারলে বড় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন দলগুলো প্রবল গুলিবর্ষণের মুখে পড়েছে বলেও খবর পাওয়া গেছে।

ইরানের দাবি অনুযায়ী, তারা দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নরত এফ-১৫ এবং অন্যটি ওই বিমানের ক্রুদের উদ্ধারে পাঠানো হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম বিধ্বস্ত বিমানের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালীর কাছে একটি এ-১০ যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় পাইলট ইজেক্ট করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ ওই ক্রু সদস্যের সন্ধানে সার্বক্ষণিক তৎপর রয়েছে মার্কিন বাহিনী।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিককে উদ্ধার করছে জাতিসংঘ

এক বিবৃতিতে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)-এর মহাসচিব আর্সেনিও ডমিনগেজ জানান, ইরান, ওমান, উপসাগরীয় উপকূলবর্তী অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক নৌপরিবহন শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে এ অভিযান পরিচালিত হবে।

১৬ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি নিয়ে ফের মতবিরোধ, 'টোল' আদায় প্রশ্নে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র

রুবিওর বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই সুইজারল্যান্ডে ইরান প্রতিনিধি দলের প্রধান ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, 'সবাইকে জানতে হবে, যুদ্ধের আগে যেভাবে হরমুজ প্রণালি পরিচালিত হতো, সেই অবস্থায় তা আর কখনো ফিরবে না। এই প্রণালি ইরানের ব্যবস্থাপনায় চলবে।'

১৬ ঘণ্টা আগে

ট্রাম্পকে বড় ধাক্কা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে নির্দেশ সিনেটের

এর আগে চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) একই ধরনের প্রস্তাব অল্প ব্যবধানে পাস হয়েছিল। ফলে প্রথমবারের মতো কংগ্রেসের উভয় কক্ষই একজন প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্র থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদন করল।

১৭ ঘণ্টা আগে

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

১৭ ঘণ্টা আগে