মিয়ানমারে নৌকা ডুবির ঘটনায় ৫টি লাশ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম

মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের একটি নদীতে নৌকা ডুবির পর উদ্ধারকর্মীরা পাঁচটি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস এই কথা জানিয়েছে। খবর এএফপির।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার ইয়াঙ্গুন নদীতে একটি জাহাজের সাথে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়। ফায়ার সার্ভিস শুক্রবার রাতে তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, উদ্ধারকর্মীরা নদী থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে।

এতে আরো বলা হয়, তিনজন পুরুষ, ১৬ বছর বয়সী এক কিশোর এবং ১২ বছর বয়সী এক মেয়ের মৃতদেহ ইয়াঙ্গুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরে বলা হয়, মিয়ানমারে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে দেশটিতে প্রায় নৌ দুর্ঘটনা ঘটে থাকে।

২০১৬ সালে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চিন্দউইন নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই জাহাজ ডুবে গেলে অনেক শিক্ষক এবং ছাত্রসহ ৭৩ জন প্রাণ হারায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১ দিন আগে