উত্তর প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিরোধীরা

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে প্রায় দেড় মাস ধরে চলা বিশ্বের সবচেয়ে বড় ভোটযজ্ঞ শেষে এখন চলছে গণনা। মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।

এনডিটিভির খবর বলছে, ভোট গণনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অবাক করা ঘটনার যদি একটি তালিকা করা হয়, তাহলে সেই তালিকায় শীর্ষে থাকবে উত্তর প্রদেশ। কারণ বিগত দুটি লোকসভা নির্বাচনে বিজেপির বড় ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশ এবার বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হচ্ছে।

ভারতে ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভার সবচেয়ে বেশি আসন উত্তর প্রদেশে, এই রাজ্যে রয়েছে ৮০টি আসন। রাজ্যটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুসারে, এবারের লোকসভা নির্বাচনে সেখানে বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোট চমক সৃষ্টি করেছে।

প্রদেশটিতে আপাতত ৪৫টি আসনে (৩৬টিতে সমাজবাদী পার্ট ও ৯টিতে কংগ্রেস) এগিয়ে ইন্ডিয়া জোট। আর মাত্র ৩৪টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট (৩২টিতে বিজেপি ও দুটিতে আরএলডি )।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৬২টি জিতেছিল।

এবারের নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদির সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১০ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৩ ঘণ্টা আগে