ভারতে উপনির্বাচনে 'ইন্ডিয়া' জোট এগিয়ে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৫: ৪০

ভারতে লোকসভা আসনে উপনির্বাচনে বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে সরকার বিরোধীদের নির্বাচনী জোট ‘ইন্ডিয়া’। গত বুধবার অনুষ্ঠিত সাতটি রাজ্যের ১৩টি আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছেন তারা।

উপনির্বাচনের ভোট গণনায় দেখা গেছে ইন্ডিয়া ব্লক ইতোমধ্যে দুটি আসন জিতে নিয়েছে এবং অন্য ৯টি আসনে এগিয়ে রয়েছে। পাঞ্জাবে আম আদমি পার্টির মহিন্দর ভগত জলন্ধর-পশ্চিম আসন থেকে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা চারটি আসনে এগিয়ে রয়েছেন। প্রতিটি আসনে বিজেপি পিছিয়ে রয়েছে।

হিমাচলের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেরা থেকে জিতেছেন। এই রাজ্যের নালাগড়েও কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে, অন্যদিকে হামিরপুরে এগিয়ে রয়েছে বিজেপির আশিষ শর্মা।

উত্তরাখণ্ডে, বদ্রিনাথ এবং মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা।

মধ্যপ্রদেশে অমরওয়ার আসনে কংগ্রেসের ধীরেন শাহ ইনভাতি চার হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে বিহারে বিজেপি জোটের জেডি(ইউ) এর কালাধর প্রসাদ মন্ডল রূপৌলিতে এগিয়ে রয়েছেন এবং তামিলনাড়ুতে কংগ্রেসের জোটে সঙ্গী ডিএমকের আন্নিয়ুর শিবা বিক্রভান্দি ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

ভারতে বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই সাতটি রাজ্য জুড়ে ওই ১৩ বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়।

গত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছে। যদিও তাদের জোট এনডিএ অবশ্য ২৯৩টি আসনের মোট সংখ্যার মধ্যে সরকার গঠনে প্রয়োজনীয় ২৭২ আসন অতিক্রম করতে সক্ষম হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ২৩২টি আসন পেয়েছে। লোকসভা নির্বাচনের পর এগুলোই প্রথম উপনির্বাচন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১ দিন আগে