লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বেও পশ্চিমবঙ্গ আশান্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে ৫৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। পশ্চিমবঙ্গ যতারীতি অশান্ত। দিল্লিসহ ছয় রাজ্য ও দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ষষ্ঠ পর্বের ভোট হচ্ছে। দিল্লির সাতটি আসনেই শনিবার ভোটগ্রহণ হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ৫৮টি কেন্দ্রে গড়ে ভোট পড়েছে প্রায় ২৬ শতাংশ। তবে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৩৭ শতাংশ।

পশ্চিমবঙ্গের বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া বিষ্ণুপুরে ভোট হচ্ছে। আটটি কেন্দ্র থেকেই অশান্তির খবর পাওয়া গেছে। কেশপুরে হিরণকে আটকে দেওয়ার খবর শোনা গেছে। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে। মহিষাদলে একজন খুন হয়েছেন। নন্দীগ্রামে বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

সোনাচূড়ার মনসাবাজারের সাধারণ মানুষ বলেন, তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার রাতে যেখানে খুন হয়েছে, সেখানে বিজেপি ভোট দিতে দিচ্ছে না বলেও অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, তৃণমূল বিভিন্ন জায়গায় মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে।

নন্দীগ্রামে বিজেপি নারী কর্মীকে খুন করার প্রতিবাদে ব্যাপক ভাঙচুর করা হয়। সকাল থেকেই কেশপুর উত্তপ্ত ছিল। হিরণের বিরুদ্ধে বিক্ষোভ চলতে থাকে। রাস্তায় খড় ফেলে আগুন ধরানো হয়।

দাঁতনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। কোশিয়াড়িতে বিজেপি এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে হিরণ গিয়ে তাকে আবার বুথে ঢোকান।

তৃণমূল অভিযোগ করেছে, নন্দীগ্রামে বিজেপি জাল ভোট দিচ্ছে। ঘাটালে অশান্তির খবর পেয়ে দেব বাইকে করে সেখানে যান।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন ভোট দিয়েছেন। ওড়িশার ভুবনেশ্বরে ভোট দেন নবীন পট্টনায়েক।

দিল্লিতে সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়ঙ্কা, তার স্বামী রবার্ট ও তাদের দুই সন্তান একসঙ্গে দিল্লিতে ভোট দেন। তারপর রাহুল গান্ধী সেলফিও তোলেন। তবে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেননি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ভোট দিয়েছেন।

দলের নেতা ও কর্মীদের আটক করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি শনিবার কাশ্মীরে বিক্ষোভ করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১০ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

১২ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১৩ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৬ ঘণ্টা আগে