ছক্কা মেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রায় দশ বছর আগে বিশ্ব ক্রিকেটকে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। বলের আঘাতে জীবনপ্রদীপ নিভে গিয়েছিল প্রতিভাবান ওই ক্রিকেটারের।

এবার আরেকটি বিষাদময় ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। খেলতে খেলতে প্রাণ গেল ভারতের মহারাষ্ট্রের স্থানীয় এক ক্রিকেটারের। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। মহারাষ্ট্রের স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এমন দুঃখজনক ঘটনা। ভিডিওতে দেখা যায়, গোলাপি জার্সি পরা এক ব্যাটার সামনে পা বাড়িয়ে দুরন্ত দক্ষতায় বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান।

আম্পায়ার ছক্কার সংকেত দেন সঙ্গে সঙ্গেই। তবে পরের বল খেলার জন্য যখন তৈরি হচ্ছিলেন ব্যাটার, তখন আচমকাই পিচের ওপর পড়ে যান তিনি। সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তড়িঘড়ি দৌড়ে যান ব্যাটারের কাছে।

তারা প্রাথমিক শুশ্রূষার চেষ্টাও করেন। তবে কোনো সাড়া মেলেনি ব্যাটারের। সতীর্থ খেলোয়াড়দের যাবতীয় প্রয়াস ব্যর্থ করে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।

ব্যাটারকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই খেলোয়াড়ের, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে তাপপ্রবাহের ফলে হিট-স্ট্রোকই এমন মর্মান্তিক ঘটনার জন্য দায়ী হতে পারে। সেই সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পুলিশের তরফেও এখনও মৃত্যুর নিশ্চিত কোনও কারণ জানানো হয়নি। এমনকি মৃত ব্যক্তির পরিচয়ও এখনও জানানো হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা জারি রয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১০ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৩ ঘণ্টা আগে