ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুন ২০২৪, ১১: ৪৯

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভোটগণনায় প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট। নরেন্দ্র মোদির হ্যাটট্রিক নাকি অন্য কেউ– ভারতের ক্ষমতার মসনদে কে বসছেন, জানা যাবে আজ মঙ্গলবার।

শেষ দফা ভোটের পর বুথফেরত জরিপে একচেটিয়াভাবে এগিয়ে রাখা হয় ক্ষমতাসীন এনডিএ জোটকে। আভাস দেওয়া হয়– বিজেপি নেতা নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে সাড়ে তিনশর বেশি আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের দাবি, তারা ২৯৫ আসন পেয়ে জয়ী হতে যাচ্ছে। আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুথফেরত জরিপকে উড়িয়ে দিয়ে বলেছেন, এগুলো মোদি সমর্থিত গণমাধ্যমের জরিপ।

তীব্র তাপদাহের মধ্যে গত ১৯ এপ্রিল সাত দফার ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় ১ জুন। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪২টি লোকসভা আসনের ভোট গণনা শুরু হবে আজ সকাল ৮টায়। সবার চোখ থাকবে ভোটের ফলাফলের দিকে। ৬০০-এর বেশি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হবে ভোট গণনা। সকাল ৯টার পর গণনার অংশিক তথ্য প্রকাশ শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে জানা যাবে নতুন সরকারের দায়িত্ব কারা পাচ্ছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

৭ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৯ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

১০ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১৩ ঘণ্টা আগে