ডেস্ক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভারতের মিজোরামে ২৩ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে একটি পাথর খনি ধসে ১৫ জন মারা গেছেন। এ ঘটনায় খনির ভেতর আটকা পড়েছেন আরও ৭ জন। বাকি ৮ জন্য প্রত্যন্ত অঞ্চলে ভূমিধস ও অন্যান্য দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গতকাল এটি উপকূলে আঘাত হানার পর শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি এখন নিম্নচাপে পরিণত হয়েছে।
তবে প্রতিকূল আবহাওয়া কারণে খনিতে আটকা পড়াদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। খনিটি উত্তরপূর্ব মিজোরামের রাজধানী আইজলে অবস্থিত।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকতৃাদের একজন রয়টার্সকে বলেছেন, ‘ঘূণিঝড় রিমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে খনিটিতে ধস নামে।’
মিজোরামের অন্য একটি এলাকায় ভূমিধসে ৭ জনের মৃত্যু হয়েছে। কাছাকাছি আসামে একটি গাছ পড়ে মারা গেছেন আরও একজন। অঞ্চলগুলো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১০ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৬ ঘণ্টা আগে