ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বজ্রপাতের ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় সেখানকার সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, এদিন দুপুরে মালদহ জেলায় হঠাৎ করেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি শুরু হয়। পুরোনো মালদহের একটি আম বাগানে আম কুড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন। সেসময় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। মৃতরা হলেন- চন্দন সাহানি (৪০), মনোজিৎ মণ্ডল (২১) ও রাজ মৃধা (১৬)।
এদিকে, মালদহের গাজোলে আদিনা আমবাগানে বজ্রপাতে অসিত সাহা (১৯) নামক একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। মানিকচক ব্লকে প্রাণ গেছে রানা শেখ (১১) শেখ সাবরুল (১১) নামক দুই শিশুর ও অতুল মণ্ডল নামক এক বৃদ্ধের।
অন্যদিকে, বৃষ্টির মধ্যে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার সুমিত্রা মণ্ডল (৪৫) নামে এক নারীর। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশাডাঙ্গা গ্রামে চাষের কাজ করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তারা হলেন নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা রায় (২০)। এছাড়া ইংলিশ বাজারে পঙ্কজ মণ্ডল নামে ২৩ বছরের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূসহ আহত হয়েছেন আরও দুজন।
প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়বৃষ্টি দেখে আমবাগানে আম কুড়োতে গিয়েছিল তারা। সেই সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক বৃদ্ধা ও এক দম্পতিও রয়েছেন। ঝড়ের সময় জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১৩ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৬ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১৯ ঘণ্টা আগে