ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ছয়তলা ভবন ধসে সাতজন নিহত হয়েছেন। গত কয়েক দিনের অবিরাম মৌসুমি বৃষ্টিপাতে ৩০টি অ্যাপার্টমেন্টের ভবনটি ধসে পড়ে। দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এনডিটিভি জানিয়েছে, ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা বসন্ত পারীক জানিয়েছেন, ভবনটি ধসে যাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ধ্বংসস্তূপ থেকে তল্লাশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন। এজন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
ভারতীয় কর্মকর্তাদের তথ্যমতে, গতকাল শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটের সময় ভবনটি ধসে পড়ে। ধসে পড়ার পর ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভারতীয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ) এবং প্রাদেশিক ডিজাস্টার রেসপন্স ফান্ডের (এসডিআরএফ) কর্মীরা ভবনটি ধসে পরার পরপরই উদ্ধার কাজ করতে আসেন।
সুরাট পুলিশের তথ্যমতে, ভবনটিতে পাঁচটি পরিবারের বসবাস ছিল। ভবনটির বেশিরভাগ ফ্ল্যাট খালি ও জরাজীর্ণ ছিল। ফ্ল্যাটগুলোতে বসবাস করা বেশিরভাগই ছিল কারখানা শ্রমিকদের পরিবার।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
১ দিন আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১ দিন আগে