আস্থার সংকট, তবু ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ফেরার আশা সিরিয়ার

ডেস্ক, রাজনীতি ডটকম
ফের আলোচনার টেবিলে বসতে পারে সিরিয়া ইসরায়েল। প্রতীকী ছবি

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে স্থগিত আলোচনা শিগগিরই আবার শুরু হতে পারে বলে আশা করছে সিরিয়া। তবে একই সঙ্গে দামেস্ক বলছে, ইসরায়েল ইস্যুতে তাদের আস্থার সংকট কাটেনি। বর্তমান পরিস্থিতিতে তারা আলোচনার আগে ইসরায়েলি হামলা বন্ধ হওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন। দামেস্কে দেওয়া সাক্ষাৎকারে শাইবানি বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্থগিত রয়েছে। তবে কূটনৈতিক যোগাযোগের দরজা এখনো খোলা এবং শিগগিরই আলোচনা ফেরার আশা করছে সিরিয়া।

‘আমরা বর্তমানে ইসরায়েলকে বিশ্বাস করি না’— এ কথা উল্লেখ করে শাইবানি বলেন, ইসরায়েলের সঙ্গে যোগাযোগের প্রয়োজন রয়েছে, বিশেষ করে যখন দেশটি নিয়মিত সিরিয়ার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তবে সেই যোগাযোগে যদি কোনো বাস্তব ফল না আসে, তাহলে তার প্রয়োজনও নেই।

গত মঙ্গলবার সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইসরায়েলের দাবি ছিল, সিরিয়া সেখানে তুরস্কের সেনাদের মোতায়েনের সুযোগ দিতে যাচ্ছে। তবে সিরিয়া ও তুরস্ক উভয়েই সেই অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক বছরেরও বেশি সময় ধরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন মিত্র হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন।

শাইবানি জানান, বছরের শুরুতে চুক্তির বেশির ভাগ বিষয় নিয়ে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছিল। প্রস্তাবিত চুক্তিতে সিরিয়ার ভূখণ্ডে কয়েকটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা, সীমান্তবর্তী একটি বাফার জোনে শুধু জাতিসংঘের উপস্থিতি এবং অন্যান্য এলাকায় সীমিত পরিসরে সিরীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা ছিল।

এর বিনিময়ে সিরিয়ার ওপর ইসরায়েলি হামলা বন্ধ এবং বাশার আল-আসাদ সরকারের পতনের পর দখল করা সিরীয় ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি চুক্তির সঙ্গে যুক্ত ছিল। তবে দামেস্কের অভিযোগ, চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের প্রকৃত আগ্রহ দেখা যায়নি।

১৯৪৮ সাল থেকে সিরিয়া ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। তাই বর্তমান নিরাপত্তা আলোচনা শুধু হামলা বন্ধ বা সীমান্ত নিরাপত্তায় সীমাবদ্ধ নয়, দীর্ঘমেয়াদে গোলান মালভূমির প্রশ্নও এর সঙ্গে জড়িত।

শাইবানি বলেন, এখন সিরিয়ার প্রধান লক্ষ্য হলো ইসরায়েলি ‘আগ্রাসন’ বন্ধ করা। এরপরই শান্তি ও গোলান নিয়ে আলোচনা হতে পারে।

ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সংঘাত ঠেকাতে একটি নতুন ব্যবস্থা গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন সিরিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক। তবে এখনো এ বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন শাইবানি।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এমন ব্যবস্থা অবশ্যই ইসরায়েলি হামলা বন্ধ করে নিরাপত্তা চুক্তির পথ তৈরি করবে। তবে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরও স্থায়ী করবে— এমন কোনো ব্যবস্থায় দামেস্ক রাজি নয়।

ইসরায়েলের সঙ্গে আস্থার সংকট থাকলেও সিরিয়া কূটনীতির পথ বন্ধ করতে চাইছে না। শাইবানি বলেন, সিরিয়া তার প্রতিবেশীদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়তে চায় এবং ‘বোঝাপড়া, শান্তি ও কূটনীতির জন্য হাত বাড়িয়ে দিচ্ছে’। তবে সেই কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে, তা অনেকটাই নির্ভর করছে ইসরায়েল হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরতে কতটা প্রস্তুত— তার ওপর।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement