ভারতের মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার রাত ১১টার দিকে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আহত হওয়ার দুই মাস ১০ দিন পর তার মৃত্যু হয়।
খাবার ও শিল্পের জন্য পানির বিষয়টি ২০২৬ সালের পরেও চুক্তিতে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার চিঠি পাঠিয়েছে। কমিটি ইতিমধ্যে তার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওই প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গটি আলো
হামাসের মিত্র হিজবুল্লাহ বলেছে, শত্রুর আক্রমণের জবাবে তার যোদ্ধারা ‘নাবাতিয়েহ শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে (ইসরায়েলর) উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।’
প্রাথমিকভাবে ইউএসজিএস জানিয়েছিল, এই ভূমিকম্পের ফলে পেরুর উপকূলরেখা বরাবর কিছু এলাকায় সুনামি হতে পারে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আগেই জানিয়েছিল, কিছু উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি হতে পারে। তবে পরে সংস্থাটি জানায়, এই ভূমিকম্প থেকে আর সুনামির হুমকি নেই।
ভারতের কর্ণাটকের হাভেরিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তীর্থযাত্রীদের বহনকারী একটি মিনি-বাসের ধাক্কায় ১৩ জনের প্রাণ গেছে। এর মধ্যে সাতজনই নারী। গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখুক। বৃহস্পতিবার (২৭ জুন) প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বিতর্কে অংশ নেন ট্রাম্প। তাদের এই বিতর্কে উঠে আসে হামাস ও ইসরায়েলের যুদ্ধের বিষয়টি।
ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা সামরিক জোট ন্যাটোর গতিপথ প্রশ্নের মুখে ফেলছে। ইউক্রেনের জন্য সহায়তা অটুট রাখতে শীর্ষ সম্মেলনের আগেই নেওয়া হচ্ছে উদ্যোগ। রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর লাগাতার সমর্থন এতকাল সম্ভব হলেও ইউরোপ ও আমেরিকায় কিছু
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ের থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৮ জুন) ভোররাতে ভারতের কর্নাটকে পুণে–বেঙ্গালুরু জাতীয় সড়কে এ ঘটনা ঘটে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এই ঘটনায় এই টার্মিনাল থেকে সকল প্রস্থান স্থগিত করা হয়েছে। এদিকে ছাদ ধসে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনের আগে এই প্রথম মুখোমুখি টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ৭৮ বছরের ট্রাম্প আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। অন্যদিকে ৮১ বছরের জো বাইডেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট।
দক্ষিণ স্লোভাকিয়ায় একটি লেভেল ক্রসিংয়ে বাসের সঙ্গে আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রাজধানী ব্রাতিস্লাভা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে নভ জামকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ( ২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে ভোট। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি বাছাইয়ে আগাম এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩য় অ্যাসল্ট ব্রিগেডের হামলাকারী গ্রুপের দু’টি পাল্টা হামলা ওলগোভকা এলাকার কাছে পতিরোধ করা হয়েছিল। পাল্টা ব্যাটারি কার্যকলাপের সময় দু’টি গ্র্যাড মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম এবং পাঁচটি মর্টার ধ্বংস করা হয়।’
সৈন্য এবং আটটি ট্যাঙ্ক দ্বারা পরিবেষ্টিত বর্তমানে বরখাস্ত হওয়া সেনা প্রধান জেনারেল হুয়ান জোসে জুনিগা বলেছেন, ‘সশস্ত্র বাহিনী গণতন্ত্রকে পুনর্গঠন করতে চায়। দেশকে একটি সত্যিকারের পূর্ণ গণতান্ত্রিক রাষ্টে পরিণত করতে চায়। কারণ, গত ৩০, ৪০ বছর ধরে মুষ্টিমেয় কয়েকজন লোক দ্বারা দেশটি পরিচালিত হচ্ছে।’
এক্স হ্যান্ডলে গিডি_ট্রাফিক নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মে ভোরে ইসরায়েলের বন্দরে যাওয়ার সময় পণ্যবাহী বোরকুমকে জাহাজকে স্পেনের উপকূলে থামানো হয়। এইসময় ফিলিস্তিনি পতাকা হাতে কিছু বিক্ষোভকারী জাহাজের কর্তৃপক্ষের কাছে তল্লাশির দাবি জানায়। জাহাজটিতে বিপুল অস্ত্র আছে এবং ইসরায়েলে যাবে বলে বিক্ষোভকারীদের কাছে তথ্য ছিল।