ভারী বৃষ্টিতে ধসে পড়ল বিমানবন্দরের ছাদ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এই ঘটনায় এই টার্মিনাল থেকে সকল প্রস্থান স্থগিত করা হয়েছে। এদিকে ছাদ ধসে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এনডিটিভি বলছে, ভোর সাড়ে ৫টার দিকে দিল্লি ফায়ার সার্ভিসেসকে (ডিএফএস) এই ঘটনার বিষয়ে জানানো হয়। এছাড়া এই দুর্ঘটনায় ক্যাবসহ অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ গাড়ির ওপর ভেঙে পড়ার পরে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহত ছয়জনের মধ্যে লোহার বিমে চাপা পড়ে থাকা গাড়ি থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

দিল্লি বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং ‘নিরাপত্তা ব্যবস্থার’ অংশ হিসাবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদ ও সাপোর্ট বিমগুলো ভেঙে পড়ার পর পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

এক অফিসিয়াল বিবৃতিতে দিল্লি বিমানবন্দর বলেছে, বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের পুরোনো প্রস্থান ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ ‘আজ সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে’ ভেঙে পড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘটনায় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্তদের সকল ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কাজ করছেন। এই ঘটনার ফলে, ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে। পরিষেবার এই ব্যাঘাতের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং যেকোনো অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

৯ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১০ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে