ডেস্ক, রাজনীতি ডটকম

হিজবুল্লাহ বলেছে, লেবাননে ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ‘কয়েক ডজন’ রকেট নিক্ষেপ করেছে।
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস অভিযান শুরু হওয়ার পর থেকে নিয়মিত আন্তঃসীমান্ত গোলা বিনিময় চলছে।
হামাসের মিত্র হিজবুল্লাহ বলেছে, শত্রুর আক্রমণের জবাবে তার যোদ্ধারা ‘নাবাতিয়েহ শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে (ইসরায়েলর) উত্তরাঞ্চলীয় অঞ্চল কমান্ডের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।’
ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, ‘আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে’। এয়ার ডিফেন্স ‘সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে। কোনো আহতের খবর পাওয়া যায়নি।’
এতে বলা হয়েছে, সোহমোর এলাকায় একটি বিমান হামলায় তিনজন এবং দেশটির দক্ষিণে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
৯ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১০ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে