রাষ্ট্রীয় নিরাপত্তা মুখপাত্র জর্জ কুয়েলার মিলেনিও টেলিভিশনকে বলেন, রামোস আঁততায়ির আঘাতে নিহত হয়েছেন। স্থানীয় মিডিয়ার মতে, মধ্য-ডানপন্থী প্রার্থী মাতে নগরীর বাসিন্দাদের সঙ্গে দেখা করার জন্য রাস্তায় হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তার ওপর ছুরি হামলা চালায়।
গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে বেড়েই চলছে নিহতের সংখ্যা। ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরাইলের হামলায় নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যাও প্রায় ৭৭ হাজার। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আল
ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল বৃহস্পতিবার একযোগে এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে দেশ দুটি। খবর এবিসির
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা নিহত হয়েছেন। হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও ১১ কর্মকর্তা ছিলেন। তবে বেঁচে ফিরেছেন মাত্র দুজন। শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি বলছে, এবারের নির্বাচনে অতীতের রেকর্ড ভঙ্গ করে ৫৪৩ টি আসনের ৩৭০ টির একক অধিকারী হবে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, বিজেপির নির্ধারণ করা ফলাফল ঘোষণায় নির্বাচন কমিশন ব্যবহার হচ্ছে। মোদি ক্ষমতায় থাকলে ভারতীয়রা হারাতে পারেন স্বাধীনতা। বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।
ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। লোকসভা গঠনের লক্ষ্যে সাত দফা ভোটপর্বের প্রথম দফায় আজ দেশের ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। খবর এনডিটিভির।
মার্কিন সাময়িকী টাইম–এর করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম। গতকাল বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করেছে টাইম। এ তালিকায় স্থপতি মেরিনা তাবাসসুম উদ্ভাবক শ্রেণিতে স্থান পেয়েছেন।
প্রতিবারের মতো এবারও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানটির শুরুতে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশ
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে রুশ বাহিনীল ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। বুধবার এই হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় নিহত হয়েছে ৩৩ হাজার ৮৪৩ জন। খবর আল-জাজিরার
গাজায় ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা পৌনে ৩৪ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় সাড়ে ৭৬ হাজার ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
ভারতের উড়িষ্যার জাজপুরে কলকাতাগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার রাতে স্থানীয় বারবাটি সেতু থেকে বাসটি পড়ে যায়। এতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি।
তিনি বলেন, আমার ভাই খুব শান্ত স্বভাবের ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার দুইদিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রপাড়ে ঘুরতে যায়। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও আমার ভাই কূলে ফিরতে পারেনি।
তবে বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক এএফপি’কে বলেছেন, ইসরায়েল শিগগিরই বা পরে ইরানের এমন হামলার জবাব দেবে এ ব্যাপারে তাদের কোন সন্দেহ নেই। এক্ষেত্রে তারা ইসরায়েল এবং জোটের জন্য বিশাল ঝুঁকির এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে এর প্রভাবের কথা উল্লেখ করেছেন।
যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন। পরে ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন শেরক্লিফ, জার্মানির রাষ্ট্রদূত হানস উডো মুজেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস সে
আফগানিস্তানে ৩ দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।