অন্যদিকে, ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার বার্কলেসহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, এশিয়ায় তাপপ্রবাহের প্রভাব তীব্রতর হয়ে উঠেছে। পাশাপাশি গলে যাওয়া হিমবাহগুলো এই অঞ্চলের পানির নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে দেখা দিয়েছে।
ওদেদু গ্রামের সাবেক প্রধান সিরিকোন্ডা বাক্কা রাও বলেন, সৌভাগ্যক্রমে, মাত্র এক মিনিট আগে সেখান দিয়ে ৬৫ জনের একটি বিয়ের বহর চলে যায়। অল্পের জন্য তারা কংক্রিটে চাপা পড়েননি।
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে। সোমালি দস্যুদের কবল থেকে মুক্তির পর ২৩ নাবিককে রিসিভ করতে যাওয়া জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়ার নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার দুটি। দুই হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রু’র সকলেই নিহত হয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য সামরিক মহড়ার সময় হেলিকপ্টার দুটির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এক সপ্তাহও পার না হতে ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। সোমবার ইসরাইলে এই হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে ৮০ বারের বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। স্থানীয় সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশটির পূর্ব উপকূলে কম্পনগুলো অনুভূত হয়। খবর রয়টার্সের।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় হামাসের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল।
সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরাক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরাকের জুমার নামের একটি শহর থেকে গতকাল রোববার এই হামলা চালানো হয়। কাতাইব হিজবুল্লাহ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইল সেনাবাহিনীর একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে, এমন খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমি লড়াই করব।’
আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। ধরিত্রী দিবসের এবারের প্রতিপাদ্য ‘পৃথিবী বনাম প্লাস্টিক’।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরাইলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন। তার নাম মেজর ডর জিমেল (২৭)। সংরক্ষিত সেনাসদস্য হিসেবে তিনি ইসরাইলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন।
ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে ৯৫ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাস হয়েছে। খবর বিবিসির।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু আহত কিংবা নিহত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এ কথা জানিয়েছে। খবর আল জাজিরা।
আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবির ঘটনায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি।
রাষ্ট্রীয় নিরাপত্তা মুখপাত্র জর্জ কুয়েলার মিলেনিও টেলিভিশনকে বলেন, রামোস আঁততায়ির আঘাতে নিহত হয়েছেন। স্থানীয় মিডিয়ার মতে, মধ্য-ডানপন্থী প্রার্থী মাতে নগরীর বাসিন্দাদের সঙ্গে দেখা করার জন্য রাস্তায় হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তার ওপর ছুরি হামলা চালায়।
গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে বেড়েই চলছে নিহতের সংখ্যা। ছয় মাস ধরে ফিলিস্তিনের গাজায় চালানো ইসরাইলের হামলায় নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যাও প্রায় ৭৭ হাজার। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আল