প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিকেলে আগুন দেখা যায়। হাসপাতালের নিচতলার জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন তারা। পরে ১৬তলা ভবনের উপরের তলাগুলোতে তারা ধোঁয়া দেখতে পান।
মামলার বাদী আহত জুলাই যোদ্ধা ও এনসিপি নেত্রকোনা জেলা কমিটির সিনিয়র সদস্যসচিব মুশফিকুর রহমান মিন্টু। বুধবার রাতে তিনি মামলাটি দায়ের করেন।
পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদেরও মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছে প্রশাসন।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি আলোচিত হয়েছে, আমরাও শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। আদালতে মামলা হয়েছে বলে শুনেছি। আদালতের আদেশ হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তার কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের তিন পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)। মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের পর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। তবে এদের কেউই ধর্ষণের দায়ে অভিযুক্ত নন।
গত রোববার (৭ জুন) সকালে হাসপাতালের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীরা হলেন অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)।
বাগেরহাটের কচুয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
সকালে কালামিয়ার দোকান এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা তিন থেকে চারজন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বাঁশবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগিবোঝাই ট্রাক বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ খরব পেয়ে লাশ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্য সার্জেন্ট জাহিদুজ্জামান (জাহিদ) ও সৈনিক শাহীন আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির ব্যবস
বিল্লালের ভাগনে মো. মোবারক হোসেন আকাশ জানান, আনারকলি মার্কেটের সামনে সন্ধ্যায় তাকে কয়েকজন মারধর করেন। মারধরে শিকার হয়ে তিনি মামা বিল্লাল হোসেনকে ডেকে নেন। যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক লুৎফরের উপস্থিতিতে সেখানে সন্ধ্যার মারধর নিয়ে সালিশ বৈঠক হয়।