রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষকদের ‘ফ্যাসিস্ট দোসর’ আখ্যা দিয়ে তাদের ছবিসহ তালিকা প্রকাশ ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামী ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে তালিকা প্রদর্শনের মাধ্যমে এই বিক্ষোভ অনুষ্ঠিত
আয়োজকেরা জানান, এই মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার তরুণদের খেলাধুলার একমাত্র স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সম্প্রতি কাটাখালী পৌরসভা কর্তৃপক্ষ সেখানে একতলা বিশিষ্ট একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করে। ভবিষ্যতে এটি চারতলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষ
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়। বর্তমানে মতবিভেদ থাকলেও ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রুয়া’র নবনির্বাচিত কমিটি আজ রোববার সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিক নেতাদের সতর্ক করে বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসনের সব সেক্টর ভেঙে পড়েছে। এখন শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে।
পোস্টে দেখা যায় বিশ্ববিদ্যালয়েল ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদে আবেদনকারী আজমীরা আফরিনের প্রবেশপত্রে চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লতিফুর রহমানের সুপারিশ রয়েছে। লতিফুর রহমান ১৯৮৬ ও ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজমীরা আফরিন আগামী ৪ আগস্ট সাক্ষা
শফিকুল ইসলাম ও মো. সেলিম কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেননি বিজিবি ও পুলিশ কর্মকর্তারা। তবে স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে তারা মারা গেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, বিটিএমসি’র ম্যানেজার নুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। তিনি জানান, ‘জুলাই সনদের’ কাজ প্রায় শেষের দিকে, আগামী ৫ আগস্ট এটি ঘোষণা হতে পারে।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়েছেন শুধু টাকা এদিক-ওদিক করার জন্য। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পাচার করেছে, শ্রমিকদের পাওনা দিতে পারছে না, দেশ ছেড়ে পালিয়ে গেছে। এসব কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এসব কারখানা বন্ধের
নদীবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পদ্মায় আমরা নাব্য রাখতে পারব। যদি এখানে (সুলতানগঞ্জে) বন্দর হয়, তাহলে সেটি বজায় রাখতে হবে। ভারতীয় ব্যবসায়ীদেরও এখানে আগ্রহ আছে। আশা করি, তারাও তাদের সরকারকে পদ্মার নাব্য রক্ষায় ভূমিকা রাখার জন্য বলবে।’
নিজেদের নৌকায় পারাপার হলেও দীর্ঘ ৫৪ বছর ধরে ঘাটে দিতে হতো ইজারার টাকা। স্থানীয় প্রভাবশালীদের এমন চাপে অতিষ্ঠ হয়ে কয়েক মাস ধরে ঘাট ইজারা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হলে সাড়া দেয় প্রশাসনও। বন্ধ হয় ঘাটপ্রথার নামে অতিরিক্ত অর্থ আদায়। তবে এমন ভোগান্তির স্থায়ী অবসান চান রাজশাহীর চর আষাড়িয়াদহবাসী।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান সিয়ামের বিরুদ্ধে ইন্টার্নশিপ না করেও চূড়ান্ত সনদ এবং আড়াই লাখ টাকার বেশি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ভুক্তভোগী চিকিৎসক মো. গোলাম আজম ফয়সাল অভিযোগ করে বলেন, “একজন প্রথমে এসে আমার পরিচয় নিশ্চিত করে চলে যায়। কিছুক্ষণ পর কয়েকজন এসে বলে আমি নাকি আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছি—এই কথা বলেই তারা মারধর শুরু করে। পরে আমাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। কেউ এগিয়ে আসেনি। তারা হুমকি দিয়েছে, চাকরি ছেড়ে দিতে হব
নিষিদ্ধ বালাইনাশকের ব্যবহারে রাজশাহীর শতকরা ৬৮ শতাংশ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।