কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৪: ৪৯

কুয়েতে প্রায় ২৩ হাজার বোতল নকল জমজমের পানি জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ‘হাওয়ালি পরিদর্শন ইউনিট’ নিয়মিতভাবে বাজারের বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালায়। সম্প্রতি একটি গুদামে নকল জমজম পানির বোতলের মজুদ খুঁজে পান পরিদর্শন ইউনিটের সদস্যরা। ওই গুদাম থেকে ২০০ মিলিলিটারের প্রায় ২৩ হাজার নকল বোতল জব্দ করেছে মন্ত্রণালয়ের হাওয়ালি ইউনিট।

বিশ্বব্যাপী মুসলমানদের কাছে জমজমের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে হজের মৌসুমে জমজমের পানির চাহিদা বেড়ে যায়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৭ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

৮ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১১ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৩ ঘণ্টা আগে