শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ২১০

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত ২১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছেন চার শতাধিক। গাজার সরকারি মিডিয়া অফিস নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর এল-বালাহর আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে গাজার মিডিয়া অফিস। এদিন যে চার জিম্মিকে উদ্ধার করা হয়েছে, তাদের ৭ অক্টোবর একটি গানের অনুষ্ঠান থেকে ধরে নিয়ে গিয়েছিলেন হামাস যোদ্ধারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জিম্মিদের উদ্ধারের সময় নুসেইরাতে জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই হামলা চালানো হয়। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ৯ মাস যুদ্ধ করার পর ৪ জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি পরাজয়।

এদিকে ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের পর থেকেই রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হচ্ছে ইসরায়েল। এখন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং জেনারেলরা গোপনে গাজা যুদ্ধের অবসান চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির হারেৎজ পত্রিকা।

এজন্য নেতানিয়াহু সব সময় যতটা সম্ভব বিকল্প রাখতে চান। তিনি উপসংহারে পৌঁছেছেন, যুদ্ধ শেষ করার জন্য তাঁর একটি বিকল্প দরকার। কিন্তু যুদ্ধ থামানোর জন্য তাঁর উদ্দেশ্য তাঁর জেনারেলদের থেকে ভিন্ন বলে পত্রিকাটি জানায়।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে অন্তত ৩৬ হাজার ৮০১ ফিলিস্তিনি নিহত এবং ৮৩ হাজার ৬৮০ জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৭ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

৮ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১১ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৩ ঘণ্টা আগে